৩০ মার্চ ২০২৬ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক। সারা দেশে এই উদ্যোগের ধারাবাহিক আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা, যার অংশ হিসেবে ইস্টার্ন বন্ধুসভা এই আয়োজন সম্পন্ন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান ও ইস্টার্ন বন্ধুসভার উপদেষ্টা মো: মামুনুর রশীদ এবং আইন বিভাগের শিক্ষক ওমর ফারুক তামিম।
তার বক্তব্যে মামুনুর রশীদ বলেন, “একটি জাতির ইতিহাসের সাথে স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ আমাদের পরিচয়, আমাদের প্রেরণা—যা আমাদের দেশপ্রেম, ত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়।” মুক্তিযুদ্ধভিত্তিক এমন উদ্যোগ তরুণদের মধ্যে দেশপ্রেম, সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তিনি।
নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ইস্টার্ন বন্ধুসভার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
Loading...







