Loading...
Admission Office Open on weekly holidays also
Politics Free Campus
Loading...
Loading...

May 23, 2026
A delegation from the National University of Computer & Emerging Sciences, Pakistan, visited Eastern University today. The delegation, led by Mr. Waqar Baig, Head of the International Education Office, met Prof. Dr. Faird A. Sobhani, Honorable Vice Chancellor of Eastern University. During the visit, the delegation presented opportunities for academic collaboration and student exchange programmes between the two institutions. The Deans of different schools of Eastern University joined the discussion, exploring potential areas of mutual cooperation in education and research. The visit marks the beginning of a meaningful partnership between the two universities, fostering future collaboration in academic and research endeavours.

May 22, 2026
ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)-এর যৌথ উদ্যোগে আজ ঢাকায় “প্রি-বাজেট রাউন্ডটেবিল ডিসকাশন” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রখ্যাত নীতিনির্ধারক, শিক্ষাবিদ, মানবসম্পদ পেশাজীবী এবং শিল্পখাতের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং আসন্ন জাতীয় বাজেট নিয়ে মতামত ও সুপারিশ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকি, এমপি। তিনি তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য এবং এফবিএইচআরও’র সহ-সভাপতি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি তার বক্তব্যে অর্থনীতি ও কর্মবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি প্রণয়নে একাডেমিয়া, শিল্পখাত ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিএইচআরও এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোশাররফ হোসেন। তিনি কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে আসন্ন বাজেটের জন্য বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড সদস্য জনাব আবুল কাসেম হায়দার; এফবিএইচআরও’র মহাসচিব ও এসএলএসডি’র প্রেসিডেন্ট ও সিইও প্রফেসর মঈনউদ্দিন চৌধুরী; মাইজবস-এর সিইও ও এফবিএইচআরও’র পরিচালক জনাব মো. কামরুজ্জামান সবুজ; সিএসডি একাডেমির সিইও ও এফবিএইচআরও’র পরিচালক জনাব এম. শাফাক হোসেইন; ইউএন উইমেন বাংলাদেশ-এর ন্যাশনাল কনসালটেন্ট মিস নিলুফার আহমেদ করিম এবং ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান । অনুষ্ঠানটি সঞ্ছালনা করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর, এমবিএ-এর পরিচালক এবং এফবিএইচআরও এর পরিচালক তাসনুভা রহমান। এছাড়া ইস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মানবসম্পদ উন্নয়ন, যুব দক্ষতা বৃদ্ধি, নারীর কর্মসংস্থান, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাজেটে অধিক বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভবিষ্যৎ কর্মবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে জাতীয় বাজেটে মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন, যা প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

May 19, 2026
ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ফরাজী হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় কমিউনিটির স্বাস্থ্যসেবা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং ফরাজী হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির আওতায় ফরাজী হাসপাতাল লিমিটেড ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রদত্ত সেবার মধ্যে রয়েছে জরুরি সেবা, আইসিইউ, ডায়াগনস্টিক সেবা, ফার্মেসি, অ্যাম্বুলেন্স সুবিধা এবং বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, যা দিনরাত চব্বিশ ঘণ্টা পাওয়া যাবে। এছাড়াও সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন কর্পোরেট স্বাস্থ্যসেবা সুবিধা, যেমন — ল্যাবরেটরি পরীক্ষা, ইমেজিং সেবা, ফিজিওথেরাপি এবং হাসপাতালে ভর্তি সেবায় উল্লেখযোগ্য ছাড়। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান সেবা এবং শিশু, প্রাপ্তবয়স্ক ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষভাবে প্রণীত স্বাস্থ্য স্ক্রিনিং প্যাকেজও এই চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহযোগিতার অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির কর্মকর্তা ও কর্মচারীরা প্রতি বছর ছাড়কৃত মূল্যে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় কমিউনিটির মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে। ইস্টার্ন ইউনিভার্সিটি কমিউনিটির জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

May 13, 2026
The Eastern University Research Society (EURS) successfully organized a workshop titled “Fundamentals of Research” today 12th May 2026 at Rezakul Haider Hall. The event provided participants with valuable insights into the core principles and practical aspects of academic research. The workshop featured Dr. Md. Mahmudul Alam, Professor of Finance at BRAC Business School, as the Keynote Speaker. Dr. Alam delivered an engaging session on the fundamentals of research, offering practical guidance to enhance academic and research capabilities among students and faculty. The program began with a recitation from the Holy Quran, followed by a welcome speech by Dr. Md. Ashraf Hossain, Director of the Institutional Quality Assurance Cell (IQAC) and Professor at the School of Business Administration. Prof. Md. Shamsul Huda, Treasurer of Eastern University, and Dr. Abul Basher Khan, Registrar of Eastern University, also graced the occasion and shared their valuable thoughts, inspiring the participants with words of wisdom and encouragement on the importance of research and academic excellence. A lively interactive session followed, including open discussion, a quiz round conducted by Md. Omar Faruque, EURS Coordinator & Lecturer, Department of Law, and a gift presentation ceremony for the top three performers. The program concluded with closing remarks and a vote of thanks by Dr. Abu Bin Ihsan, Dean of the School of Life Sciences, Chief Research Coordinator of EURS, and Session Chair. Dr. Abu Bin Ihsan expressed sincere gratitude to the distinguished guests, speakers, organizers, and all participants for contributing to the success of this academic initiative. He highlighted the university’s commitment to fostering a vibrant research culture through such programs. The Eastern University Research Society continues to play a pivotal role in promoting research excellence, critical thinking, and scholarly engagement within the university community.

May 12, 2026
The Eastern University Engineering Club successfully organized a seminar on “Communications in the Telecom Sector” along with “The Ohm Challenge Season 1 – Award Giving Ceremony,” creating a vibrant platform for knowledge sharing, innovation, and recognition. The event brought together students, faculty members, and industry professionals in an engaging and inspiring environment. The program was graced by Chief Guest Prof. Dr. Farid A. Sobhani, Honorable Vice Chancellor; Guest of Honor Prof. Dr. Md. Mahfuzur Rahman, Dean, School of Engineering; and Session Chair Prof. Dr. Md. Abdullah Al Humayun, Head of the EEE Department. Their presence and valuable remarks inspired students to pursue excellence and innovation in their academic and professional journeys. The seminar featured insightful discussions on the current landscape of the telecom sector, future technological advancements, and emerging career opportunities for young engineers. The session speaker, Md. Zubaid Hossain, Consultant at Bangladesh Satellite Company Limited, delivered an informative presentation, sharing practical insights and real-world experiences that enriched the audience’s understanding of the industry. At the same event, the winners and participants of “The Ohm Challenge Season 1” were honored and awarded for their dedication, creativity, and outstanding achievements. The ceremony celebrated the spirit of innovation and encouraged students to apply their knowledge in practical and competitive settings. The event concluded with a strong sense of inspiration, learning, and collaboration. The organizers expressed their sincere gratitude to all respected guests, participants, faculty members, and well-wishers for their support and presence, which made the program a great success.

May 09, 2026
Eastern University organized a highly informative workshop titled “Workshop on Exam Anxiety” on Saturday, 9 May 2026, for students of the Department of Electrical and Electronic Engineering (EEE). Conducted by Munia Zahan Mony, Psychosocial Counselor of the Office of the Counsellor, EU, the workshop aimed to help students understand the root causes of exam anxiety and learn practical ways to manage it. The interactive session covered key topics including lack of preparation, fear of failure, family expectations, and other psychological factors that contribute to exam-related stress. Through engaging slides and open discussion, students gained valuable insights into recognizing both positive and negative aspects of anxiety and effective coping strategies. The workshop received an enthusiastic response from the participating students, who appreciated the practical guidance and supportive environment provided by the counselor. Eastern University remains committed to supporting the holistic well-being of its students through such meaningful initiatives.

May 10, 2026
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে “ সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা ” শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ আজ ১০ মে (রবিবার) ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, এমপি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর মোঃ মঈনউদ্দিন খাঁন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান, ইউসিসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজ গঠনে নৈতিক শিক্ষা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন জ্ঞানভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি এবং দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা দরকার। আলোচকবৃন্দের মতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরপরই শিক্ষা কমিশন গঠন অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। তারা উল্লেখ করেন, অন্তবর্তী সরকার একাধিক কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন করা হয়নি, যা দুঃখজনক। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ” সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানকে বাস্তবে রুপ দিতে, জাতিকে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে নিতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা বাজেট বরাদ্দ রাখা প্রয়োজন। তারা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উপযোগী কারিকুলাম প্রণয়ন এবং একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন গঠনের জোর দাবী করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ২০২৬ প্রদান করা হয়। এসময় ইস্টার্ন ইউনিভার্সিটির ৪ জন কৃতি শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

May 09, 2026
Eastern University held its 200th Board of Trustees (BoT) Meeting on 09 May 2026 at the university’s Conference Room. The meeting was presided over by Chairman Barrister Safayet Mohammad Raju, in the presence of Hon’ble Vice-Chancellor Prof. Dr. Farid A. Sobhani. BoT members present included Abul Quasem Haider, Prof. Dr. ABM Shahidul Islam, Anwar Hossain Chowdhury, S.M. Bakhtiar Alam, Abul Khair Chowdhury, Kazi Shamsun Nahar Sheouly (Representative of M. Shakil Wahed), Engr. Khandaker Mesbah Uddin Ahmed, Mohammed Ali Azzam, Afzalur Rahman, Md. Tanvir Mahmud, Md. Maniruzzaman Molla, Md. Shahriar (Representative of Adzi Trims Ltd.), and Khandaker Sakib Ahmed. From Eastern University Foundation, Sakhawat Abu Khair Mohammed, Md. Sanirul Islam Molla, and Shahab Uddin Khan attended. Md. Farid Hossain, Secretary of the BoT and Deputy Registrar, was also present. The BoT, as the highest governing body, reviewed and approved key academic and administrative decisions, including policies, budget, appointments, research, quality assurance, and infrastructure development. The meeting concluded with a strong commitment to advancing academic excellence and overall institutional growth of Eastern University.

May 06, 2026
Eastern University held its 142nd Syndicate Meeting today at the university campus, chaired by Hon’ble Vice-Chancellor Prof. Dr. Farid A. Sobhani. Members of the Board of Trustees (BoT), including Mr. Abul Quasem Haider and Mr. Afzalur Rahman, along with Prof. Dr. Muhammad Mezbah-ul-Islam (External Member from DU), Dr. Abul Basher Khan (Registrar), Mr. Md. Shamsul Huda (Treasurer), and other senior officials, Deans, and Heads were present. The meeting discussed key issues including academic development, recruitment and promotion, quality assurance, teaching evaluation, infrastructure development, research initiatives, and administrative efficiency. The session concluded with a strong commitment to enhancing academic excellence and institutional growth.

May 06, 2026
Eastern University yesterday 5 May 2026 hosted a high-impact Employability Masterclass and scholarship awarding ceremony at Rezakul Haider Hall. Organized by FutureNation in collaboration with the United Nations Development Programme (UNDP) and Eastern University’s Office of Student Affairs and Placement (OSAP), the event focused on bridging the gap between academic life and professional success. The session highlighted how the right combination of skills, guidance, and mentorship empowers youth to excel in entrepreneurship, freelancing, and the global job market. The event was graced by Prof. Dr. Farid A. Sobhani, Vice-Chancellor of Eastern University, who attended as the Chief Guest. He emphasized the university’s commitment to equipping students with practical, industry-relevant skills beyond traditional classroom learning, noting that masterclasses and interactive workshops play a crucial role in building the confidence required to compete on a global stage. Among other attendees from Eastern University were Prof. Brigadier General Dr. A K M Iqbal Azim, ndc, psc, G+ (Retd), Dean of the School of Business; Dr. Farhana Khan, Associate Professor, Business Administration and co-ordinator of BSEC; K.M. Manirul Islam, Deputy Director of the Office of the Student Affairs and Placement; and Md. Mohiuddin Majumder, Assistant Director of Public Relations. During the keynote segment, Md. Abdul Quayyum, Head of Communications at UNDP Bangladesh, led the masterclass titled “Bridging the Gap.” In his speech, Mr. Quayyum focused extensively on the critical importance of soft skills, describing them as an essential foundation for all career paths, regardless of technical specialization. He explained that emotional intelligence, adaptability, and effective communication are the true differentiators in a competitive global market. The session featured a lively and interactive question-and-answer segment, where students engaged directly with Mr. Quayyum to seek practical guidance on communication strategies, career development, and personal branding. Responding with real-world insights, he transformed the session into a collaborative learning experience, encouraging students to think strategically about their professional paths. The program concluded with the awarding of scholarships to deserving participants, marking an important milestone in their journey toward becoming future leaders and entrepreneurs. This initiative, supported by the Eastern University Business & Social Entrepreneurship Club (BSEC), underscores a collective mission to create sustainable economic opportunities for the youth of Bangladesh.

May 04, 2026
Eastern University held its 93rd Academic Council Meeting today on 4 May 2026 at the university campus in Ashulia Model Town, chaired by Hon'ble Vice-Chancellor Prof. Dr. Farid A. Sobhani. Among the distinguished attendees were Barrister Safayet Mohammad Raju, Chairman, Eastern University Foundation, along with BoT members Mr. Abul Quasem Haider, Prof. Dr. ABM Shahidul Islam (DU), Mr. Md. Tanvir Mahmud, and Mr. Khandaker Sakib Ahmed. Senior officials, Deans, External Members and Heads of Departments were also present. Key decisions included approval of semester results, confirmation of the graduate list, introduction of new academic programs, revision of course curricula, and enhancement of the research fund. The meeting reaffirmed the university’s commitment to academic excellence and quality with integrity.

May 03, 2026
Eastern University Hosts a Day-Long Workshop on Trafficking in Persons and Smuggling of Migrants to Build Youth Network Eastern University, in association with the United Nations Office on Drugs and Crime (UNODC), successfully organized a specialized workshop on Trafficking in Persons (TIP) and Smuggling of Migrants (SOM) titled “Building a Youth Network for a Better Future” yesterday at Rezakul Haider Hall of Eastern University. The full-day program was an initiative under the project “Preventing and Addressing Trafficking in Human Beings and the Smuggling of Migrants,” funded by the European Union and supported by the Ministry of Home Affairs, Government of Bangladesh. The workshop brought together students from various public and private universities across the country, particularly those studying law, criminology, sociology, political science, and related disciplines. Professor Dr. Farid A. Sobhani, Honorable Vice-Chancellor of Eastern University, attended the workshop as the Chief Guest at the inaugural ceremony. The Chief Guest of the closing ceremony was Ms. Rebeka Khan, Joint Secretary, Ministry of Home Affairs, Bangladesh Secretariat. The program began with opening remarks by Mr. Mohammad Mamunur Rashid, Head of the Department of Law, Eastern University. Thereafter, Mr. A.B.M. Imdadul Haque Khan, Dean, School of Law, Eastern University, delivered the welcome remarks. The first session was conducted by Ms. Tasneem Binta Karim, National Programme Coordinator of UNODC. She highlighted an overview of the UNODC project and the human rights-based approach to trafficking in persons. Mr. Marcus Vinicius Paes, Law Enforcement Advisor of UNODC, also facilitated the workshop. His session focused on the concept of Trafficking in Persons and Smuggling of Migrants. Mr. Mostafizur Rahman, Additional Senior Superintendent of Police, Trafficking in Human Beings Cell-CID, with his first-hand experience, enriched the workshop with his discussion on trends and investigations of TIP and SOM in Bangladesh. Mr. A.B.M. Imdadul Haque Khan, Dean, School of Law, from an academic perspective, conducted the final technical session on the legal framework for countering human trafficking in Bangladesh. Participants from 17 different universities, along with participants from Eastern University, attended this day-long workshop. Participants actively engaged in group work, open discussions, and a quiz competition. The workshop concluded with closing remarks followed by a certificate distribution ceremony, during which Ms. Rebeka Khan delivered the closing remarks, formally bringing the program to an end. The workshop aimed to equip university students with comprehensive knowledge and practical skills to understand, identify, and respond to trafficking in persons and migrant smuggling, while fostering a strong youth network of advocates committed to prevention and awareness-raising efforts in their communities. This initiative forms part of UNODC’s broader efforts to strengthen the rule of law education and engage young people as champions against these serious transnational crimes.

May 03, 2026
Eastern University, in association with the United Nations Office on Drugs and Crime (UNODC), successfully organized a specialized workshop on Trafficking in Persons (TIP) and Smuggling of Migrants (SOM) titled “Building a Youth Network for a Better Future” yesterday at Rezakul Haider Hall of Eastern University. The full-day program was an initiative under the project “Preventing and Addressing Trafficking in Human Beings and the Smuggling of Migrants,” funded by the European Union and supported by the Ministry of Home Affairs, Government of Bangladesh. The workshop brought together students from various public and private universities across the country, particularly those studying law, criminology, sociology, political science, and related disciplines. Professor Dr. Farid A. Sobhani, Honorable Vice-Chancellor of Eastern University, attended the workshop as the Chief Guest at the inaugural ceremony. The Chief Guest of the closing ceremony was Ms. Rebeka Khan, Joint Secretary, Ministry of Home Affairs, Bangladesh Secretariat. The program began with opening remarks by Mr. Mohammad Mamunur Rashid, Head of the Department of Law, Eastern University. Thereafter, Mr. A.B.M. Imdadul Haque Khan, Dean, School of Law, Eastern University, delivered the welcome remarks. The first session was conducted by Ms. Tasneem Binta Karim, National Programme Coordinator of UNODC. She highlighted an overview of the UNODC project and the human rights-based approach to trafficking in persons. Mr. Marcus Vinicius Paes, Law Enforcement Advisor of UNODC, also facilitated the workshop. His session focused on the concept of Trafficking in Persons and Smuggling of Migrants. Mr. Mostafizur Rahman, Additional Senior Superintendent of Police, Trafficking in Human Beings Cell-CID, with his first-hand experience, enriched the workshop with his discussion on trends and investigations of TIP and SOM in Bangladesh. Mr. A.B.M. Imdadul Haque Khan, Dean, School of Law, from an academic perspective, conducted the final technical session on the legal framework for countering human trafficking in Bangladesh. Participants from 17 different universities, along with participants from Eastern University, attended this day-long workshop. Participants actively engaged in group work, open discussions, and a quiz competition. The workshop concluded with closing remarks followed by a certificate distribution ceremony, during which Ms. Rebeka Khan delivered the closing remarks, formally bringing the program to an end. The workshop aimed to equip university students with comprehensive knowledge and practical skills to understand, identify, and respond to trafficking in persons and migrant smuggling, while fostering a strong youth network of advocates committed to prevention and awareness-raising efforts in their communities. This initiative forms part of UNODC’s broader efforts to strengthen the rule of law education and engage young people as champions against these serious transnational crimes.

Apr 29, 2026
The Department of Computer Science and Engineering at Eastern University successfully organized a seminar titled “Microsoft 365 Copilot – Your Research Assistance” on 29 April 2026 at Rezakul Haider Hall. The session focused on the transformative role of AI-powered tools in academic research and how Microsoft 365 Copilot can support students in improving research efficiency, academic writing, and data organization. The program was graced by the presence of the Vice Chancellor, Professor Dr. Farid A. Sobhani, whose encouragement highlighted the university’s commitment to integrating modern technology into education and research. Dr. Md. Mahfuzur Rahman, Dean and Professor, School of Engineering, also spoke at the program, emphasizing the importance of embracing AI-driven tools to enhance research quality and academic productivity among students. The seminar was conducted by Mr. Muhammad Mahfuz Hasan, Associate Professor and Head of the Department of CSE, who provided practical demonstrations on how AI tools can be effectively utilized in different stages of research, including literature review, methodology development, and result analysis. The session created an engaging learning environment where students actively participated and explored the real-world applications of AI in their academic journey.

May 03, 2026
The students of the 4th Semester, Department of Business Administration, Eastern University, successfully completed an academic industry visit to several leading banking institutions as part of their course "Principles of Finance". This initiative was conducted under the supervision of their course instructor, Rifat Hasan Riyad, Lecturer in Finance, Department of business administration, Eastern University. The primary objective of this visit was to provide students with practical exposure to the operational, managerial, and financial aspects of the banking sector, thereby complementing their theoretical knowledge with real-world insights. Throughout the visit, students engaged in meaningful observations and discussions that enabled them to develop a deeper understanding of modern banking operations and financial services, gain insights into customer relationship management and service delivery practices, observe organizational structures and professional workplace environments, relate academic concepts to practical financial decision-making processes. Such experiential learning opportunities are integral to academic development, as they foster critical thinking, professional awareness, and a comprehensive understanding of industry dynamics. The Department extends its sincere appreciation to the participating institutions for their cooperation and to the faculty members for their continuous dedication to enhancing student learning experiences.

Apr 29, 2026
School of Business of Eastern University recently organized an Industrial Visit on 29th April, 2026 for a group of 30 enthusiastic 1st Semester students of Spring-26 to Indet Group (Adzi Trims Ltd.), Dautia, Kalampur, Dhamrai as a part of their practical learning experience. It was a truly insightful and successful event! The visit was directed and motivated by Prof. Dr. Farid A. Sobhani, Honorable Vice Chancellor, Eastern University and guided by Prof. Brigadier General Dr. A K M Iqbal Azim, ndc, psc, G+ (Retd), Dean, School of Business and Habib Anwar Pasha, Head, Department of Business Administration. It was supervised by Dr. Farhana Khan, Director (IFBI)&Associate Professor, and Coordinate by Fozia Rahman, Assistant Professor, School of Business. Special thanks are extended to them as well as to our dedicated faculty members and staffs for their excellent coordination and support in making this program possible. We also extend our heartfelt thanks to Al Shahriar Ahmed, BoT for his kind guidance, inspiration and continuous support in connecting our students with real-world industry practices and the industry authority for their warm welcome and valuable guidance throughout the visit. We hope industrial visits like this will help students link academic lessons with practical industry exposure, preparing them for a successful future.

May 02, 2026
The Honorable Vice Chancellor of Eastern University, Prof. Dr. Farid A. Sobhani, along with Registrar Dr. Abul Basher Khan, visited the University Grants Commission (UGC) to congratulate its newly appointed Chairman, Prof. Dr. Mamun Ahmed. They conveyed their heartfelt congratulations and best wishes, expressing confidence in his leadership for the continued advancement of higher education in Bangladesh.

Apr 26, 2026
The Department of Civil Engineering, Eastern University, in collaboration with the Civil Engineering Club, successfully organized an insightful seminar titled “Graduate Studies Abroad with Funding & Scholarships: A Complete Outline for Students” on 26th April 2026. The session covered crucial aspects of pursuing higher studies abroad, including scholarship and funding opportunities, professor hunting strategies, application procedures, and practical approaches to securing admission with financial support. The speakers shared real-life experiences and actionable guidance, making the seminar highly interactive and beneficial for attendees. The seminar featured Wasiq Ameen as the keynote speaker, whose diverse professional background and international academic experience provided valuable perspectives. Ahnaf Ahmed Nuhash, as the additional speaker, inspired participants by sharing his journey of receiving multiple fully funded offers in 2026. The event proved to be both engaging and impactful, offering meaningful direction to students and faculty members aiming to explore global academic pathways. We sincerely appreciate everyone’s cooperation and participation in making this seminar a success.

Apr 28, 2026
“শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়” শীর্ষক একটি শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এটিএন বাংলা সময়ের সাথে এবং এডুকেশন ওয়াচ -এর উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, শিক্ষাবিদ ও কবি ড. অগাস্টিন ক্রজ, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার এবং প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার কভার উন্মোচন, পত্রিকা বিতরণ এবং গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। সংলাপে বক্তারা দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, নীতিগত ও বাস্তবায়নগত চ্যালেঞ্জ এবং গুণগত উন্নয়নের সম্ভাব্য পথ নিয়ে মতামত তুলে ধরেন। তারা শিক্ষার মানোন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা, দক্ষতাভিত্তিক শিক্ষা, নৈতিক শিক্ষা প্রদান, গবেষণার প্রসার এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ প্রবন্ধ পাঠ, সহ-সঞ্চালনা ও কবিতা আবৃত্তি করেন আইভি আক্তার। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। এডুকেশন ওয়াচের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ জন শিক্ষার্থীকে আজীবন সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক এবং চারটি ক্যাম্পাসভিত্তিক সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত পাঁচজন নারীকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপ দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Apr 27, 2026
দুই দিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ। ফাইনালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগকে হারিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শিরোপা নিশ্চিত করে CSE দল। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি বিভাগ—CSE, EEE, Civil, Law, Pharmacy, English এবং BBA। টুর্নামেন্টটির স্পন্সর ছিল ক্লেমন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্লিন ট্যুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান জুয়েল রেজোয়ানি মিয়াহ। এছাড়া ক্লেমন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজী আলমগীর। এই আয়োজনটি পরিচালিত হয় স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট বিভাগ-এর উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম-এর তত্ত্বাবধানে এবং সহযোগিতায় ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি গেমস ও স্পোর্টস ক্লাব। ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেছে।

Apr 22, 2026
The Department of Pharmacy showcased a brilliant blend of athletic talent and departmental camaraderie during the Pharmacy Cricket League Season 2, held on April 21 and 22, 2026. The tournament featured four uniquely named teams: Antibiotic Avengers, Capsule Battlers, Remedy Royals, and Rx Squad. Following the preliminary rounds, the final match saw a showdown between the Capsule Battlers and Rx Squad. Ultimately, Rx Squad outperformed their rivals to be crowned the champions of the season. The celebration of this achievement took place tomorrow, April 25, as the winning team joined faculty and peers to commemorate their hard-earned success. This internal success has set a positive tone for the university-wide sports calendar. Looking ahead, the Department of Pharmacy cricket team will join the inter-departmental competition on April 26 and 27. The university community anticipates a display of high-level talent as Pharmacy competes against teams from across the campus in the spirit of healthy institutional rivalry.

Apr 25, 2026
ইস্টার্ন ইউনিভার্সিটি দেশে প্রথমবারের মতো ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে স্বল্প খরচে মানসম্মত বিবিএ ও এমবিএ প্রোগ্রাম চালু করেছে। এ প্রেক্ষাপটে “বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স" শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার গতকাল ২৫/০৪/২০২৬ইং তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি, ব্যাংকিং ও বীমা খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আয়োজিত এ সেমিনারে সংশ্লিষ্ট খাতের বিশিষ্টজন, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী অর্থনীতিবিদ ও শরিয়াহ পরামর্শক মুফতি আবদুল্লাহ মাসুম, ফাউন্ডার ডিরেক্টর, আইএফএ কনসালটেন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. এ কে এম ইকবাল আজিম, ডিন, স্কুল অব বিজনেস, ইস্টার্ন ইউনিভার্সিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব আবুল কাসেম হায়দার। অতিথি হিসেবে বক্তব্য দেন ড. (মুফতি) ইউসুফ সুলতান, ফাউন্ডার ও সিইও, এডিএল অ্যাডভাইজরি, মালয়েশিয়া এবং বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য। সেমিনারে আরো বক্তব্য প্রদান করেন ড. কে. এম. জাকির হোসেন, সহকারী প্রোগ্রাম পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স; মোঃ হাবিবুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক; এবং ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। সম্মানিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ইসলামিক ইকোনমি স্টাডিজ-এর ভাইস প্রিন্সিপাল মুফতি আহসানুল ইসলাম; মালিকুল মুল্ক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সাজ্জাদুর রহমান; জামি'আ মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুফতি আব্দুল মালেক; এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুফতি তাওহিদুল ইসলাম। বক্তারা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স খাতের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই খাতের টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা জোরদার এবং একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন অপরিহার্য। সেমিনারটি ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক ও ইসলামী স্কলারদের মধ্যে জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিংয়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Apr 22, 2026
On April 22, 2026, International Earth Day was observed in Bangladesh alongside the rest of the world with due significance. To highlight the importance of the day and promote environmental awareness, the Eastern University Earth Care Club organized a special seminar titled “Earth Dialogue.” The seminar was inaugurated by Ms. Susmita Das, Coordinator of the Eastern University Earth Care Club and Assistant Professor of the School of Law at Eastern University. The keynote speaker of the event was Mr. Rizwan Khayer Fahim, a respected faculty member of the same department. In his speech, he emphasized our responsibility toward the planet and highlighted the importance of reducing the use of polythene and plastic. He also raised awareness about environmentally harmful materials and urged everyone to refrain from using them. The event also featured a speech by Mr. Md. Rofiussan, Head of the Department of English at Eastern University. He discussed the ongoing global energy crisis and elaborated on how it poses a significant challenge for the future. In his closing remarks, Mr. Selim Hossain Tamim, President of the Eastern University Earth Care Club, expressed his gratitude to all participants and encouraged everyone to take more environmentally friendly initiatives in the future. The seminar witnessed active participation from students, who enriched the discussion through their opinions and questions. A question-and-answer session was held at the end of the program, where 10 students were selected as winners and awarded gifts on behalf of the club.

Apr 16, 2026
On April 16, 2026, faculty members and students from the Department of Pharmacy visited the Naypara FDMN (Rohingya) Camps in Teknaf as part of an experiential learning program. This visit served as a practical extension of the 3rd-year "Introduction to Public Health" curriculum, which covers the management of health crises in displaced communities. The group explored the socio-economic realities of the camps through a briefing with the Secretary, who detailed the challenges of maintaining basic healthcare facilities in such a specialized environment. The visit concluded with an informative session at the camp’s hospital facility. There, the students and faculty interacted with the medical leadership to examine the logistical hurdles of providing consistent medication and preventative care. Discussions with the on-site Doctor and Pharmacist highlighted the critical importance of vaccination plans and specialized treatment regimens. This trip successfully bridged the gap between academic theory and the realities of global public health.

Apr 20, 2026
On April 20, 2026, the campus of Eastern University was beautifully adorned with colors and joy as we celebrated "Bangla Noboborsho - 1433". Organized by the Eastern University Cultural Club, the vibrant day-long festival brought together students, teachers, officials, staff, and alumni in a festive atmosphere. Honorable Vice-Chancellor Prof. Dr. Farid A. Sobhani graced the occasion as Chief Guest and emphasized that Pohela Boishakh is a day to reconnect with our roots and nurture our culture and human values. Treasurer Prof. Md. Shamsul Huda and Registrar Dr. Abul Bashar Khan also shared inspiring words, encouraging everyone to embrace our rich heritage. The celebration featured a colorful Boishakhi Mela, captivating cultural performances, flash mob, bioscope, nagordola, and delightful food & handicraft stalls. Students in traditional attire added extra vibrancy to the entire campus.

Apr 18, 2026
দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় "Sol Plaatje University" এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান তথা সমাবর্তনে আমন্ত্রিত বক্তা হিসেবে কীনোট বক্তব্য প্রদান করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। গতকাল (১৭ এপ্রিল ২০২৬) দক্ষিণ আফ্রিকার ‘ডায়মন্ড সিটি’ খ্যাত কিম্বারলিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য ড. থেবে ইকালাফেং, মাননীয় উপাচার্য প্রফেসর ড. ডেবরা মিয়ার, এবং দেশি-বিদেশি অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-মন্ডলী উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় আয়োজিত এ সমাবর্তনে এ বছর বিভিন্ন অনুষদের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর ডিগ্রি প্রদান করা হয়। প্রফেসর সোবহানী তার বক্তৃতায় এই বিরল সম্মান ও আমন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে নিজের পরিবার, বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি শিক্ষার্থীদের নোবেল বিজয়ী বিশ্বনেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান এবং ১৯৯৭ সালে ম্যান্ডেলার ঐতিহাসিক বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। পাশাপাশি, সত্য অনুসন্ধান, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দক্ষিণ আফ্রিকার কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বাংলাদেশের কোনো উপাচার্যের অংশগ্রহণ ইস্টার্ন ইউনিভার্সিটির পাশাপাশি সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন ও গৌরবের বিষয়। দেশের উচ্চশিক্ষা অঙ্গনে এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি অত্যন্ত বিরল এবং এটি বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। অনুষ্ঠানে প্রদত্ত উপাচার্য মহোদয়ের পূর্ণ বক্তব্যটি নিচের লিঙ্কে পাওয়া যাবে: https://www.youtube.com/live/idqBaQ6QIUk

Apr 17, 2026
An inspiring and insightful session with our proud alumnus, Monsurul Haque Rased, former BSEC President and a distinguished BBA 51st batch student of Eastern University, who is currently building a successful corporate career in Japan. During the session, Rased shared his remarkable journey of establishing a career in Japan—covering the complete roadmap, including skill preparation, job search strategies, and the step-by-step process of applying for opportunities and securing a visa. His real-life experiences and practical insights provided clear direction and motivation for our current students who aspire to build an international career. The program was enriched with an engaging Q&A session, where students actively interacted and gained valuable guidance tailored to their career goals. It truly served as a meaningful platform for learning, inspiration, and connection with a successful member of the BBA family. We were also honored by the presence of Syed Habib Anwar Pasha, Head of the Department and Associate Professor, and Dr. Farhana Khan, Coordinator of BSEC Club, Director (IFBI), and Associate Professor. Their presence added great value and prestige to the session. A heartfelt thank you to our proud alumnus, Rased, for sharing his journey and guiding our students with such clarity and inspiration. Sessions like this play a vital role in shaping the future of our aspiring business leaders.

Apr 12, 2026
The Eastern University Public Health Club organized a program titled “Celebrating World Health Day 2026” on 12 April 2026 at Eastern University, Dhaka, aiming to promote public health awareness and encourage healthy lifestyle practices among students. The program featured a Health Seminar at Rezakul Haider Hall alongside a Free Health Check-up Campaign at the EU Sports Room. The seminar began with recitations from holy scriptures, followed by guest reception and a welcome speech by the President of EUPHC. The Chief Guest, Professor Md. Shamsul Huda, Honorable Vice Chancellor (Acting), delivered an insightful keynote speech emphasizing the importance of collective responsibility in ensuring both individual and community health. The Guest of Honor, Mr. Bishwajit Podder, General Manager of East West Medical College Hospital, shared valuable insights on accessible healthcare services and the importance of collaboration between academia and the healthcare industry. The Special Guest, Dr. Abu Bin Ihsan, Head of the Department of Pharmacy, highlighted the significance of pharmaceutical education and awareness in building a healthier society. The session was chaired by Professor Dr. Md. Mahfuzur Rahman, Dean of the School of Engineering and Advisor of the club, who also delivered an insightful speech on public health awareness and later offered the vote of thanks, expressing gratitude to all distinguished guests, participants, and organizers for making the program successful. The seminar also featured an engaging Public Health Quiz Battle 2026 and a short cultural segment focused on health awareness, followed by an award-giving ceremony and refreshments. In parallel, the Free Health Check-up Campaign was conducted from 9:30 AM to 2:30 PM at the EU Sports Room, providing basic healthcare services free of cost. The initiative was supported by East West Medical College Hospital as the official health partner, where a professional medical team ensured quality and efficient service delivery. The program successfully combined awareness with practical healthcare support, engaging a large number of students, faculty members, and officials. It served as an effective platform for health education and community engagement, reaffirming the university’s commitment to promoting preventive healthcare practices. The entire program was coordinated by Mr. Shahadatul Islam and witnessed active participation from students, faculty members, and university officials.

Apr 15, 2026
দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সফররত ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকার মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী সল প্লাকি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. সুসানা মেয়া'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে সেমিনার ও পাবলিক লেকচার প্রদান করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে গবেষণা ও একাডেমিক বিষয়ে মতবিনিময় করেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। সাক্ষাৎকালে উভয় উপাচার্য শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, যৌথ গবেষণা উদ্যোগ এবং একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ‘ম্যাচিং গ্রান্ট’ ভিত্তিক যৌথ গবেষণা পরিচালনা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়–শিল্প সমন্বয়ে গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক সহযোগিতা পেলে একটি মানসম্মত গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে। অপরদিকে সল প্লাকি ইউনিভার্সিটির উপাচার্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এই সাক্ষাৎ দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Apr 11, 2026
১১/০৪/২০২৬ ইং তারিখে এটিএন বাংলা ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতাটি এক উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিলো: "অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিৎ"। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক ড. সেলিম জাহান এবং সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ কিরন। ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ফাতেমা তুজ জহুরা, কানিজ ফাতেমা রিতু এবং ডালিয়া সৈকত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার জন্য অসামান্য বিতর্ক এবং দলগত দক্ষতা প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের কো-অর্ডিনেটর এবং আইন বিভাগের প্রভাষক মেহেরবা সাবরিন, স্টুডেন্ট এফেয়ার্স ও প্লেসমেন্ট বিভাগের উপ-পরিচালক কে.এম. মনিরুল ইসলাম, জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: মহিউদ্দীন মজুমদার, ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ সাবেত ইবনে মাহমুদ এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীবৃন্দ। এই সাফল্য ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য একটি গর্বের মুহূর্ত যা বিতর্কে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের প্রতিভা এবং নিষ্ঠার প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের এই বিজয় শিক্ষার্থীদের মধ্যে চিন্তা-ভাবনা এবং জনসমক্ষে বক্তৃতা করার দক্ষতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।
Showing 1 to 30 of 1212 results