দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সফররত ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকার মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী সল প্লাকি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. সুসানা মেয়া'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে সেমিনার ও পাবলিক লেকচার প্রদান করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে গবেষণা ও একাডেমিক বিষয়ে মতবিনিময় করেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে উভয় উপাচার্য শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, যৌথ গবেষণা উদ্যোগ এবং একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ‘ম্যাচিং গ্রান্ট’ ভিত্তিক যৌথ গবেষণা পরিচালনা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বিশ্ববিদ্যালয়–শিল্প সমন্বয়ে গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক সহযোগিতা পেলে একটি মানসম্মত গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে। অপরদিকে সল প্লাকি ইউনিভার্সিটির উপাচার্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
এই সাক্ষাৎ দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
Loading...








