মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাধীনতার চেতনা, দেশের উন্নয়ন ও তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এসোসিয়েট প্রফেসর ড. ইকবাল মাহমুদ, ডেপুটি রেজিস্ট্রার ফরিদ হোসেইন, মানবসম্পদ বিভাগের প্রধান জি.এম. নাফিউন হোসেইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির মেম্বার সেক্রেটারি এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট বিভাগের উপপরিচালক কে.এম. মনিরুল ইসলাম।
Loading...







