প্রতি বছরের ন্যায় এ বছরও প্রথম আলো বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা ক্লাব। গত ১১ মার্চ আশুলিয়ায় অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব কো-অর্ডিনেটর এ.বি.এম. এহসান উল্লাহ খাঁনসহ ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যগণ।
এ বছর ইস্টার্ন বন্ধুসভা আশুলিয়ার আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত কিছু প্রবীণ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেয় এবং তাদের জন্য ইফতারের আয়োজন করে।
নতুন পোশাক হাতে পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের উজ্জ্বল ছাপ। পোশাক বিতরণের পর ইফতার এবং আন্তরিক আলাপচারিতার মধ্য দিয়ে সহমর্মিতার ঈদ আয়োজনের সমাপ্তি ঘটে।
Loading...

