দুই দিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ। ফাইনালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগকে হারিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শিরোপা নিশ্চিত করে CSE দল।
এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি বিভাগ—CSE, EEE, Civil, Law, Pharmacy, English এবং BBA। টুর্নামেন্টটির স্পন্সর ছিল ক্লেমন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্লিন ট্যুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান জুয়েল রেজোয়ানি মিয়াহ। এছাড়া ক্লেমন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজী আলমগীর।
এই আয়োজনটি পরিচালিত হয় স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট বিভাগ-এর উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম-এর তত্ত্বাবধানে এবং সহযোগিতায় ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি গেমস ও স্পোর্টস ক্লাব।
ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেছে।
Loading...








