Loading...
Admission Office Open on weekly holidays also
Politics Free Campus
Loading...
Loading...

Oct 12, 2026
ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ ১২ অক্টোবর ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান আবুল কালাম মো. রেজাউল করিম। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র - ছাত্রীদের নিয়ে তার সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন উল্লেখযোগ্য স্মৃতি শেয়ার করেন এবং চীন এর মতো উন্নত দেশের কাছ থেকে কি ধরনের অভিজ্ঞতা পেয়েছেন সে বিষয়ে আলোচনা করেন। প্রধান অতিথি ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. শামসুল হুদা শিক্ষার্থীদের জন্য জ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, স্কুল অব আর্টসের ডিন ড. শাফিয়া আখতার, এবং স্কুল অব বিজনেসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. ইকবাল আজিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ভিস্তা ইলেকট্রনিকস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং শপথ গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইবনে আনোয়ার ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Sep 06, 2026
The Department of English, Eastern University, hosted Drama Festival 2026 on 2 September 2026 at the Rezakul Haider Seminar Hall. The festival aimed to celebrate students' creative talents through their engagement in the performing arts and competitive academic segments. The programme commenced with a warm welcome address delivered by Mr. Md. Rofiussan, Head of the Department of English. The occasion was graced by Chief Guest Professor Dr. Farid A. Sobhani, Honourable Vice-Chancellor of Eastern University, and Special Guest Mr. Deepak Kumar Goswami, Director of the Department of Drama and Film at Bangladesh Shilpakala Academy. The event was further elevated by the esteemed presence of Dr. Shafia Akhter, Dean of the School of Arts; Dr. Abul Basher Khan, Registrar; and Professor Md. Shamsul Huda, Treasurer. Throughout the event, students participated in multiple engaging segments, including a quiz competition, a drama contest, and cultural performances. The festival was rounded off with a prize giving ceremony with awards given away to the champions, runners-up, and the Best Performers for their exceptional efforts. The whole program was organised and coordinated by Kazi Tahmina, Assistant Professor, Department of English. Thanks to all the performers, organizers, guests, and participants who made the day an incredible success.

Aug 15, 2026
‘ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট ২০২৬’। শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ সামিটের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কর্পোরেট দুনিয়ার মধ্যকার দূরত্ব কমিয়ে তাদের চাকরির বাজারের জন্য আরও দক্ষ ও প্রস্তুত করে তোলা। সামিটে প্রধান অতিথি হিসেবে অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম ও ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা। সামিটের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের জব অফার। দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা সরাসরি প্রতিষ্ঠানগুলোর বুথে গিয়ে তাদের পছন্দের পদ ও সম্ভাব্য কর্মসংস্থানের জন্য সিভি জমা দেওয়ার সুযোগ পান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে জমা পড়া সিভিগুলো যাচাই-বাছাই করে সম্ভাব্য শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে। সামিটের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে খ্যাতনামা চাকরির প্ল্যাটফর্ম স্কিল জবস। শুধু চাকরির সুযোগ নয়, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয় সামিটে।দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ কর্পোরেট পেশাজীবীরা অংশ নেন। তাঁরা শিক্ষার্থীদের সিভি লেখার কৌশল, চাকরির সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপন, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব, দলগত কাজ, ক্যারিয়ার পরিকল্পনা এবং আধুনিক কর্পোরেট পরিবেশের উপযোগী পেশাগত দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল দিকনির্দেশনা দেন। আলোচনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি, উদ্ভাবনী চিন্তাভাবনা, প্রবৃদ্ধিমুখী মানসিকতা, আত্মসচেতনতা ও কর্মসংস্থানযোগ্যতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পান। সমাপনী পর্বে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, এডমিশন বিভাগের পরিচালক (ইনচার্জ) ও সহযোগী অধ্যাপক আবু মো. আবদুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্স ও প্লেসমেন্ট অফিসের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম বক্তব্য প্রদান করেন। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও অতিথিদের সম্মাননা প্রদানের মাধ্যমে সামিটের সমাপ্তি হয়।

Jun 27, 2026
ইস্টার্ন ইউনিভার্সিটির সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠান আজ, ২৭ জুন ২০২৬, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট চিন্তাবিদ প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ইতিহাস ও দর্শন বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেন, উচ্চশিক্ষায় মাতৃভাষা বাংলার ব্যবহার বর্তমানে অত্যন্ত সীমিত; অথচ শিক্ষার গুণগত উন্নয়ন এবং কার্যকর জ্ঞানার্জনের জন্য মাতৃভাষার ব্যবহার অপরিহার্য। তিনি আরও বলেন, দেশের প্রয়োজন অনুযায়ী শিল্পায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, ফলে বেকারত্বের সমস্যাও রয়ে যাচ্ছে। তিনি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের তুলনা করেন। এছাড়া তিনি নবীন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং আলোকিত জীবন গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের এ মর্মে শপথ করান যে, তারা কোনো অবস্থাতেই তাদের পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তিনি বলেন, পিতা-মাতার সন্তুষ্টিই একজন সন্তানের জীবনে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার পাশাপাশি পড়াশোনা এবং দক্ষতা উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, তাই এ সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজক কমিটির কনভেনর ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রফিউসসান। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থী সহায়তা সেবা, বিভিন্ন ক্লাবের কার্যক্রম এবং ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Apr 27, 2026
দুই দিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ। ফাইনালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগকে হারিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শিরোপা নিশ্চিত করে CSE দল। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি বিভাগ—CSE, EEE, Civil, Law, Pharmacy, English এবং BBA। টুর্নামেন্টটির স্পন্সর ছিল ক্লেমন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্লিন ট্যুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান জুয়েল রেজোয়ানি মিয়াহ। এছাড়া ক্লেমন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজী আলমগীর। এই আয়োজনটি পরিচালিত হয় স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট বিভাগ-এর উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম-এর তত্ত্বাবধানে এবং সহযোগিতায় ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি গেমস ও স্পোর্টস ক্লাব। ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেছে।

Apr 20, 2026
On April 20, 2026, the campus of Eastern University was beautifully adorned with colors and joy as we celebrated "Bangla Noboborsho - 1433". Organized by the Eastern University Cultural Club, the vibrant day-long festival brought together students, teachers, officials, staff, and alumni in a festive atmosphere. Honorable Vice-Chancellor Prof. Dr. Farid A. Sobhani graced the occasion as Chief Guest and emphasized that Pohela Boishakh is a day to reconnect with our roots and nurture our culture and human values. Treasurer Prof. Md. Shamsul Huda and Registrar Dr. Abul Bashar Khan also shared inspiring words, encouraging everyone to embrace our rich heritage. The celebration featured a colorful Boishakhi Mela, captivating cultural performances, flash mob, bioscope, nagordola, and delightful food & handicraft stalls. Students in traditional attire added extra vibrancy to the entire campus.

Apr 07, 2026
The Department of English, School of Arts at Eastern University, successfully organized another session of its ongoing lecture series Teachers’ Talk on 7 April 2026 at Room 521. The session, titled “Early English Exposure and Oral Language Development,” was delivered by Ms. Kazi Tahmina, Assistant Professor, Department of English. Grounded in research-driven insights, the talk explored key dimensions of child language acquisition, focusing on how early exposure to English significantly influences oral language development. The session also highlighted important theoretical perspectives alongside relevant empirical findings, offering valuable academic and practical understanding for both students and faculty members. The Department extends its sincere appreciation to the speaker and all participants for their active engagement in making the session insightful and successful.

Mar 08, 2026
Professor Dr. Faird A. Sobhani, Honorable Vice Chancellor of Eastern University, conducted an insightful workshop on “Branding and Promotion,” highlighting the importance of effective communication and collective efforts in strengthening the university’s brand. The program was attended by the Treasurer, Registrar, Deans, Department Heads, Faculty Members, and Staffs, making it a meaningful and engaging session. After the workshop, everyone joined together for a grand Iftar Mahfil and Doa, sharing the spirit of unity and blessings of the holy month of Ramadan.

Feb 03, 2026
The Eastern University Model United Nations Association (EUMUNA) successfully organized a groundbreaking seminar, “Currency as Power: The Rise of the Dollar and the Quest for a New Global Monetary System,” marking the first seminar of its kind at Eastern University. This pioneering event provided students with a platform to engage deeply with global monetary systems, economic power, diplomacy and policy formulation. We were honored to have Mr. Rezwan Khair Fahim, Lecturer, School of Law, Eastern University, as our distinguished speaker. The program was further strengthened by the active guidance of EUMUNA Coordinator Humaira Shegufta Chowdhury. Founding members Farhan Ahmed Rahee and Mashmum Fiza Haque were also present to witness this historic seminar. Respected faculty members and enthusiastic students participated actively, creating a vibrant academic environment. A special highlight of the seminar was the Interactive Quiz Segment, which tested knowledge, encouraged critical thinking and promoted confident, quick decision-making. Participation certificates were awarded to all attendees, with special recognition for the top performers in the quiz. This landmark seminar reflects Eastern University’s commitment to encouraging innovative academic discourse, enhancing student engagement and developing globally aware leaders.

Jan 27, 2026
২৭ জানুয়ারী ২০২৬ ইং ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে স্প্রিং-২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন মডার্ন ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা ও জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, ইউএসএ এর সাবেক অধ্যাপক ড. বদরুল হুদা খান এবং ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী স্পেশাল ট্রাইব্যুনাল, মহানগর দায়রা জজ আদালত এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন। বক্তরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে মনোযোগী, নৈতিক ও পেশাগতভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা উচ্চশিক্ষার মাধ্যমে সমাজে নেতৃত্ব সৃষ্টির গুরুত্ব নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, বিভিন্ন সেবা, ক্লাব কার্যক্রম ও ক্যাম্পাস লাইফ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরিশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, আইন অনুষদের ডীন এ.বি.এম. ইমদাদুল হক খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম ইকবাল আজিম, এনডিসি, পিএসসি, জি+ (অব.), কলা অনুষদের ডীন ড. শাফিয়া আখতার, জীবন বিজ্ঞান অনুষদের এডভাইজার প্রফেসর ড. ফিরোজ আহমেদ প্রমুখ। তারা উপস্থিত সকল অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবনের শুভকামনা জানান।
Showing 1 to 30 of 71 results